শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ জাতীয় পার্টির

৬১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

নিত্য পণ্য লাগামহীন, জ্বালানি তেলর মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ লোড শেডিং এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় রাঙ্গামাটি জাতীয় পার্টির বনরুপা অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সভাপতি মোঃ হারুনুর রশীদ মাতব্বর, সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, সংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান (বাবুরাম), সদর উপজেলার সভাপতি বিমল দেওয়ান (বিটু), শিক্ষা বিষয়ক সম্পাদক দীপক চাকমা. তথ্য প্রচার সম্পাদক ছন্দ সেন চাকমা, পৌর কমিটির সভাপতি মোঃ নেয়াজ উদ্দীন সর্দার, সাধারণ সম্পাদক সুদীর্ঘ চাকমা, জেলা মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক সুফিয়া কামাল ঝিমি, সদস্য মানবিকাশ চাকমা, শ্রমিক পার্টির সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাজারে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেলর মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ লোড শেডিং এ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিছু অসাধু ব্যাক্তির কারণেই এমনটা ঘটছে বলে অভিযোগ করেন। সরকারের সংশ্লিষ্ট মহলগুলো জিনিসপত্রের মূল্য জ্বালানি তেল মূল্য,বিদ্যুৎ লোড শেডিং এ নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে। বক্তারা আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বেহেশতের আছি বক্তব্যের সাথে দেশ কোন মিল নাই।

বক্তারা আরো বলেন, জাতীয় পার্টির আমলে কখনোই পণ্যের উর্ধ্বগতি ছিলনা। প্রতিনিয়ত দ্রব্যমূল্যোর দাম বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। নিম্ব মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে দেশ যাতে অস্থিতিশীল না হয় সে জন্য চাল, তেল, জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং নিয়মিত বাজার মনিটরিং করতে সরকারের প্রতি আহ্বান জানান।