শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

কাপ্তাইয়ে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

৪৫

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র ও নগদ অর্থসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ আগষ্ট) ভোরে কাপ্তাই ইউনিয়নাধীন চৌধুরীছড়ার বালুচর রিজার্ভ ফরেষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ আনোয়ার হোসেন (৪৩), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, সাং-কোদালা (আবু তৈয়ুব কন্ট্রাক্টরের বাড়ি), উত্তর রাঙ্গুনীয়া, থানা- রাঙ্গুনীয়া, জেলা-চট্টগ্রাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই ৫৬ বেঙ্গলের আওতাধীন বাঙ্গাল হালিয়া ক্যাম্পের সেনা বাহিনী ও কাপ্তাই থানা পুলিশ মিলে যৌথ বাহিনীর একটি টিম চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পসহ কাপ্তাই ইউনিয়নের আওতাধীন চৌধুরীছড়া রিজার্ভ ফরেষ্ট এলাকার বালুচরে অভিযান চালায়। এসময় উক্ত এলাকা থেকে একনলা একটি বন্দুক ও নগদ ২১হাজার টাকাসহ আনোয়ার হোসেনকে আটক করে। আটক আনোয়ার জেএসএস এর একজন সহযোগী। সে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে জেএসএসের নিকট পৌঁছায় বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এব্যাপারে যোগাযোগ করা হলে যৌথ বাহিনী কর্তৃক আটকের সত্যতা স্বীকার করে কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন আটক আনোয়ার হোসেন জেএসএস এর কালেক্টর বলে জানায়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।