শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

কাপ্তাইয়ে বস্তাবোঝাই স্যালাইন ব্যাগে চোলাইমদ ও অটোরিকশাসহ আটক-২

৪৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে পাচার কালে বস্তাবোঝাই মদ ও অটোরিকশাসহ দুই পাচারকারিকে আটক করেছে।

মঙ্গলবার (৯ আগষ্ট) ভোর ৪টা ৪০ মিনিটে উপজেলা সদর বড়ইছড়ি বাজার এলাকায় এ অভিযান করা হয়। অটোরিক্সার ইঞ্জিন বাক্সে লুকিয়ে ১২০ লিটার চোলাইমদ পাচারকালে কাপ্তাই থানার টহলরত পুলিশ উপ পরিদর্শক ( এসআই) ওমরা খানের নেতৃত্বে এএসআই মোঃ লিটন মিয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তল্লাশি চালায়। এসময় মোঃ ইয়াছিন (৩৫) ও পয়েল বড়ুয়া (৩৭) নামে দুই পাচারকারিকে আটক করা হয়।

আটককৃত ইয়াছিন চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মৃত নুর মোহাম্মদের ছেলে এবং পয়েল বড়ুয়া রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি বড়ুয়া পাড়ার সুমন বড়ুয়ার ছেলে বলে জানান যায়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন(ওসি) জানান পাচারের ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হলেও ওই গাড়ির চালক পালিয়ে যায়। এসময় গাড়িটি তল্লাশী করে ইঞ্জিনের কভারের ভিতরে ৩টি প্লাস্টিকের বস্তায় ৪০টি স্যালাইনের প্যাকেটে লুকানো প্রায় ১২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। এবং রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।