শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বক্তারা

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সরকারের আদিবাসী শব্দ চয়নের নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন বাতিলের দাবি

৮৫

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

০৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি ও সরকার কর্তৃক আদিবাসী শব্দ চয়নের নিষেধাজ্ঞা প্রজ্ঞাপনের প্রতিবাদে খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি করা হয়। এতে সভাপতিত্ব করেন মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি চাইহ্লাপ্রু মার্মা।

সমাবেশে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য সাথোইপ্রু চোধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সমন্বয়ক চাইথোয়াই মার্মা, উইমেন রিসোর্স নেটওয়ার্ক সদস্য ও মানবাধিকার কর্মী নমিতা চাকমা, বাংলাদেশ মারমা ভাষা ধর্মীয় শিক্ষা পরিষদ সদস্য উক্রাচিং মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ঐক্যনু মারমা ও সাংগঠনিক সম্পাদক রুইপ্রুসাই মারমাসহ প্রমুখ।


বক্তারা বলেন, উপজাতিও নয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নয়, আমরা আদিবাসী। আমরা আদিবাসি হিসেবে সাংবিধানিক স্বীকৃতির চাই। অবিলম্বে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি ও প্রথাগত অধিকার নিশ্চিত এবং সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ‘আদিবাসী’ শব্দ চয়নের প্রজ্ঞাপন অচিরেই বাতিলের দাবি জানান।