শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় টমটম দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৫

৩৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় পাহাড়ি রাস্তায় টমটম দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও ৫ জন আহত হয়েছে। শনিবার (০৬ আগস্ট) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় চকরিয়া সরকারি হাসপাতালে স্কুল ছাত্রী তাসমিন আক্তার (১৬) মৃত্যুবরণ করেন।

সে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী ২নং ওয়ার্ডের আব্দু রহিম ও রুমা আক্তার এর মেয়ে। নিহত তাসমিন আক্তার মালুমঘাট আইডিয়াল স্কুলের ২০২২ সালের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া অপর দুই মাদ্রাসার ছাত্রী হুমাইরা ও ফাতেমা আক্তার কে চট্টগ্রাম হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, সকাল সাড়ে ১০টায় লামা-চকরিয়া সড়কের চকরিয়া থেকে লামা যাওয়ার পথে ইয়াংছা আর্মি ক্যাম্প সংলগ্ন বিপদজনক মোড়ে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। খাদে পড়ে টমটমটি দুমড়ে মুচড়ে যায় এবং ৫ যাত্রী ও ড্রাইভার সহ মোট ৬জন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তাসমিন আক্তার মারা যায়।

একজন নিহত ও ৫ জন আহতের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড়ি রাস্তায় টমটম ও ইজি বাইক ব্যবহারে নিষেধ করা হলেও কিছু লোকজন আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে চলে আসে। নিহত মাদ্রাসা শিক্ষার্থী তাসমিন আক্তার এর লাশ চকরিয়া সরকারি হাসপাতালে মর্গে আছে। চকরিয়া থানা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷