শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ভাড়া নিয়ে বাকবিতন্ডা, রাঙ্গামাটিতে অটোরিক্সা চলাচল বন্ধ

৩৯

॥নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি শহরে একমাত্র গণপরিবহণ অটোরিক্সা। হঠাৎ তেলের দাম বেড়ে যাওয়ায় শনিবার সকালে রাঙ্গামাটিতে ভাড়া নিয়ে অটোরিক্সা চালকদের সাথে যাত্রীদের দফায় দফায় বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরপর থেকে রাঙ্গামাটি শহরে অটোরিক্সা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, তেলের দাম বৃদ্ধির কারণে কোন প্রকার ঘোষণা ছাড়া রাঙ্গামাটি শহরে একমাত্র গণপরিবহণ অটোরিক্সা বন্ধ রয়েছে। এতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অটোরিক্সা বন্ধ থাকায় কেউ কেউ পায়ে হেঁটে এবং কেউ কেউ মোটর সাইকেলে তাদের গন্তব্য স্থানে পৌছাছে।

কলেজ গেইট থেকে বনরূপা আসা যাত্রী সুমন জানান, সকালে পারিবারিক কাজে বনরূপা আসার জন্য বের হলে অটোরিক্সার চালকগণ ১২ টাকার ভাড়া ৩০ টাকা করে নেয়। তেলের দাম বেড়েছে ঠিক আছে। কিন্তু এত বেশি ভাড়া নেব কেন?

রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, তেলের দাম বেড়ে যাওয়ায় সকালে রাঙ্গামাটি শহরের কলেজ গেইট এবং রিজার্ভ বাজার এলাকায় ভাড়া নিয়ে চালক এবং যাত্রীদের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরপর থেকে অটোরিক্সা বন্ধ রাখা হয়েছে। যদি প্রশাসন নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে না দেয়,তাহলে আমরা অটোরিক্সা চালাবো না ।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রবিবার সকাল ১১টায় মিটিং করা হবে। প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করা হচ্ছে। প্রজ্ঞাপন এলেই ভাড়া নির্ধারণ করা হবে।#