শিরোনাম
খাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযান

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

৩৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে সোনিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে নিজঘরে আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে পৌর শহরে ৩নং ওয়ার্ড কালাঘাটা ফকিরের টিলা নিজ বাড়ীতে ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি ঐ এলাকার মোঃ সেলিম এর স্ত্রী।

বান্দরবান পৌরসভার ৩নংওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ ঘটনাটি নিশ্চিত করেন।

এবিষয়ে মৃত সোনিয়া আক্তারের মা সাদিকা বেগম জানান, তার মেয়ের গত তিন মাস আগে দুই পক্ষের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আলোচনা মাধ্যমে পারিবারিকভাবে মোঃ সেলিমের সাথে বিবাহ হয়। বিবাহর পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে মৃত সোনিয়া আক্তার ভীষণ রাগী ছিল। স্বামী এবং শাশুড়ির উপর অভিমান করে গলায় শাড়ি পেচিয়ে ঘরের তীরে সহিত বেঁধে আত্মহত্যা করেছেন।

বান্দরবান সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শওকত ইমরান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই গৃহবধুর মৃত্যু হয়েছে।

বান্দরবান সদর থানার এসআই রিয়াদ জানান, গৃহবধুর লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে আছে। ময়না তদন্তসহ আইন প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।