শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সড়কের দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

৯৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সড়কের দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকালে ৩নং সদর ইউনিয়নে কানা পাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান অংসাহ্লা মারমা।

এসময় কানাপাড়া ইয়ং বম এসোসিয়েশন আয়োজনে প্রাথমিক বিদ্যালয় হতে কানাপাড়া পর্যন্ত সড়কের দু ধারে কৃষ্ণচুড়া, বাদাম গাছসহ নানান প্রজাতির গাছ ও বিভিন্ন ফুলের চারাসহ মোট ১ হাজার চারা বৃক্ষরোপন করা হয়।

প্রধান অতিথি অংসাহ্লা মারমা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে বিদ্যালয় থেকে রাস্তা দু ধারে চারা রোপন করা হয়েছে। যাতে শিক্ষার্থী, এলাকাবাসীসহ সর্বসাধারণের চলাচলের যেন চারিপাশে ছায়া পড়ে। এবং সড়ক জুড়ে যাতে সৌন্দর্য ফুটে উঠে সেজন্য এই উদ্যেগ নেওয়া হয়েছে। আগামীতেও এই চারা রোপনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য অজিত তংচঙ্গ্যা, কানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব চৌধুরীসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।