শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জুরাছড়িতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী পালিত

৭৪

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকালে জন্মবার্ষিকী উপলক্ষে জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে এবং মোরশেদুল আলম সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম, ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ।

সভায় বক্তারা বলেন, শেখ কামাল ছিলেন একজন বাংলাদেশ ছাত্রলীগের আদর্শবান কর্মী। তিনি ৬৯ গণঅভ্যুত্থানে ৭১ এর মুক্তি যুদ্ধে অংশ নেন। শেখ কামাল শুধু বীর মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক ও সংস্কৃতি পরায়ন। সভা শেষে দুঃস্থ অসহায়দের মাঝে ত্রাণ ও ফলের চারা বিতরণ হয়।

উল্লেখ্য, ১৯৪৯ সালের ৫ আগষ্ট গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জম্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের বর্বরোচিত হামলার শিকার হয়ে শাহদত বরণ করেন।