শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে নানা আয়োজনে শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

৪১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকাল ১০টায় এ উপলক্ষে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শনী আয়োজন করে কাপ্তাই উপজেলা প্রশাসন। এছাড়া উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও দোয়া মুনজাত করা হয়।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।

আলোচনা সভায় কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা সামসু আলম চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।