শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে ফল বাগান ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

১০৪

॥ মাঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ‘হালদার উৎপাদনশীলতা বৃদ্ধি ও হালদা উৎসের পোনার বাজার সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় মানিকছড়ি উপজেলার গোরখানা এলাকায় তামাক চাষীর বিকল্প আয়ের উৎস হিসেবে কৃষকের মাঝে ফল বাগান ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও চাষিদের মাঝে উন্নত জাতের ফলের চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার গোরখানায় সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র (আইডিএফ) ব্যবস্থাপনায় ২ দিনব্যাপী প্রশিক্ষণে অর্ধশতাধিক কৃষককে প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান, আইডিএফ’র কৃষি কর্মকর্তা মোঃ আজমারুল হক, আইডিএফ’র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আন নূর। এ সময় আইডিএফ’র উপ-সহকারী কৃষি উন্নয়ন কর্মকর্তা মোঃ রুবেল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও বিগত কয়েক বছর যাবৎ হালদার উজান মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত গোরখানা ও যোগ্যাছোলা ইউনিয়নের আছাদতলী, এলাকায় তামাক চাষীদের বিকল্প জীবিকায়ন সৃষ্টির লক্ষে কৃষকের মাঝে বিভিন্ন প্রশিক্ষণ, সবজি বীজ, মাছের পোনা, উন্নত প্রজাতির তরমুজ, পেঁপে, আম, কাঁঠাল, শরিফাসহ বিদেশি ফল রামবুটান ও ড্রাগনে চারা বিতরণ করে আসছে সংস্থাটি।