শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ভোলায় বিএনপির নেতা হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩আগস্ট ) দুপুরে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। তবে পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল নিয়ে আদালত সড়ক এলাকার দিতে যেতে পারেননি নেতাকর্মীরা। ভোলায় যুবদল নেতাকে পুলিশের গুলিতে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি করা হয়।

এ সময় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা, ভোলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম হত্যার দ্রুত বিচারের দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, মংসাথোয়াই চৌধুরী, কংচাইরী মাস্টার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।