শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

কাজু বাদাম, কফি গবেষনা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

দেশের পাহাড়ি অঞ্চলে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে- ডা. মোঃ সফি উদ্দিন

১১২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে কাজু বাদাম ও কফি গবেষনা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে ৬০ জন কাজু বাদাম ও কফি চাসীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান’র সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলার উপ-পরিচালক ডা. মোঃ সফি উদ্দিন। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ বাছিরুল আলম, এ সময় উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার অনুপম বড়ুয়া।

খাগড়াছড়ি জেলার উপ-পরিচালক ডা. মোঃ সফি উদ্দিন বলেন, দেশের পাহাড়ি অঞ্চলে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে আমাদের কৃষি বিভাগ কাজ করছে। কাজু বাদাম ও কফির মতো অর্থকরী উচ্চমূল্যের এসব ফসলের চাষ, উৎপাদন বৃদ্ধি এবং প্রক্রিয়াজাতে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন উপ-পরিচালক ডা. মোঃ সফি উদ্দিন। এ সময় কৃষক ও উদ্যোক্তাদেরকে কাজুবাদম, কফি চাষে ও প্রক্রিয়াজাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।