শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাষ্ট্রীয় মর্যাদা ও শেষ শ্রদ্ধায় চির নিদ্রায় শায়িত হলেন মানিকছড়ির বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া

১৬৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

রাষ্ট্রীয় মর্যাদা ও শেষ শ্রদ্ধায় চির নিদ্রায় শায়িত হলেন মানিকছড়ি উপজেলাধীন একসত্যাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুরুজ মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

রবিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলার একসত্যাপাড়া এলাকার তার নিজ বাড়ির সামনেই উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ও অফিসার ইনচার্জ মোঃ শাহানূর আলম’র উপস্থিতিতে খাগড়াছড়ি পুলিশ লাইনের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। প্রথমে তাঁর মরদেহে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হয়।

এ সময় মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদনী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল আলম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ তার জানাজায় অংশগ্রহণ নেন।

উল্লেখ্য গত (৩০ জুলাই) শনিবার বার্ধক্য জনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শ্বাসকষ্ট ও বুকের ব্যাথা নিয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৯ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।