শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটি করাতকল সমিতির নির্বাচনে পুনরায় সভাপতি মমতাজ ও সাঃ সম্পাদক রবিন নির্বাচিত

১১২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমকি কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র ৮ম কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে পুনরায় মোঃ মমতাজ মিয়া (ছাতা) এবং সাধারন সম্পাদক পদে রবিন বিশ^াস (আনারস) নির্বাচিত হয়েছেন।

গত শক্রবার সকাল ৮টা থেকে রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমকি কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র নিজস্ব কার্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৯টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে হাজী মোঃ মমতাজ মিয়া (ছাতা) মার্কায় ২১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল খালেক (বটগাছ) মার্কায় পেয়েছেন ৮২ ভোট এবং মোঃ নাছির উদ্দিন (চেয়ার) মার্কায় পেয়েছেন ২১ ভোট।

সহ সভাপতি পদে মোঃ সিরাজুল মিয়া (টেবিল) মার্কায় ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জসিম উদ্দিন (হারিকেন) মার্কায় পেয়েছেন ১১৩ ভোট এবং মোঃ মাহাবুবুল আলম (ফুটবল) মার্কায় পেয়েছেন ৮২ ভোট।

সাধারন সম্পাদক পদে রবিন বিশ^াস (আনারস) মার্কায় ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর মোঃ নুরুল আনোয়ার (বই) মার্কায় ৭৫ ভোট এবং মোঃ মোক্তার হোসেন (দেওয়াল ঘড়ি) মার্কায় পেয়েছেন ৭৩ ভোট।

সহ-সাধারন সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দিন (গোলাপ ফুল) মার্কায় ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফজলু মিয়া (কলম) মার্কায় পান ১৪১ ভোট।

কোষাধ্যক্ষ পদে মোঃ বাপ্পু রায়হান সাব্বির (হরিণ) মার্কায় ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হারুনুর রশীদ (বাই-সাইকেল) মার্কায় পেয়েছেন ৮৪ ভোট এবং মোঃ হাবিবুর রহমান (সিলিং ফ্যান) মার্কায় পেয়েছেন ৬৮ ভোট।

অন্যদিকে কার্য্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আইয়ুব আলী (টিয়া পাখি) মার্কায় ২১৬ ভোট, মোঃ কাজী হাসান (কাঁঠাল) ১৪৪ ভোট, মোঃ সাগর (আম) ১৩১ ভোট, মোঃ বাবুল ব্যাপারী (আপেল) ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোঃ নুরুল ইসলাম প্রজাপতি মার্কায় ১১০ ভোট পেয়ে সদস্য পদে পরাজিত হয়েছেন।

রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমকি কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র ৮ম কার্যকরী পরিষদ নির্বাচন কমিটির সভাপতি হিসেবে আশীষ কুমার চৌধুরী, সদস্য মোঃ লোকমান হোসেন, সদস্য মোঃ সোলায়মান দায়িত্ব পালন করেন। তারা জানান, আগামী দুই (০৩) বছরের জন্য বর্তমান এ নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন।

এদিকে রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমকি কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র ৮ম কার্যকরী পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা আওয়ামীলীগ ও জেলা বিএনপির নেতা-কর্মীরা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরাসহ নানা শ্রেণি পেশার মানুষ। রাঙ্গামাটি করাতকল সমিতির নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংগঠনের সাথে জড়িত ব্যবসায়ীদের আশা আকাঙ্খা পূরণে কাজ করবেন সকলের প্রত্যাশা।