শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

১৫৯

॥ স্মৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি ॥

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার ৬১ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১জুলাই) ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ে জুরাছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার পরিণয় চাকমা, মোঃ রবিউল হোসেন।

প্রধান অতিথি প্রবর্তক চাকমা বলেন, দীর্ঘ দুই বছর যাবত কোভিড-১৯ কারণে কিছুটা শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বর্তমানে সেই পরিবেশ আর নেই, মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষে শিক্ষকদের আরো বেশী অগ্রণী ভূমিকা পালন করার জন্য তিনি অনুরোধ করেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তরিক বলে পার্বত্য এলাকায় নিজস্ব মাতৃভাষায় শিক্ষাদান পদ্ধতি চালু করেছেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ৪৩ লক্ষ টাকা ব্যায়ে ইতিমধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রতি সপ্তাহে তিনদিন করে MLE শিক্ষা প্রদান করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ করেন তিনি।

উপজেলা ইউআরসি মোরশেদুল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জুরাছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা। প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন নিত্যানন্দ চাকমা, মমতা চাকমা, আশাপূর্ণ চাকমা।

মতবিনিময় সভাশেষে পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর জমির দলিল হস্তান্তর করা হয়।