শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

৯৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দূর্গম এলাকাসমূহের অসহায়, হতদরিদ্র এবং সীমান্তবর্তী পাহাড়ি, বাঙালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। রবিবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে পলাশপুর জোন সদরে বিনামূল্যে স্বাস্থ্য সেবায় মেডিক্যাল ক্যাম্পিং কার্যক্রম উদ্বোধন করেন ৪০বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ,জোনের উপ অধিনায়ক মেজর মোঃ খসরু রায়হান উপস্থিত ছিলেন।

এ সময় ৫০জন মহিলা এবং ৭৫জন পুরুষ সহ মোট ১২৫জন জনসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিক্যাল অফিসার মেজর সরকার রুশদী আজিজ, মিড ওয়াইফ তপতী ও মেডিকেল সহকারী হাবিলদার শ্রী নিশাকর।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কাজেও অতীতের ন্যায় বিজিবি হতদরিদ্রের পাশে থাকবে মন্তব্য করে খেদাছড়ানব্যাটালিয়ন(৪০বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ বলেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক, চোরাচালান প্রতিরোধ ছাড়াও অন্যান্য অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে সুবেদার মেজর সহ ৪০ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা, সুবিধাভোগী জনসাধারণ স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।