শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪৭

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।

আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, ২নং নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, নানিয়ারচর জোন সুদক্ষ দশের ওয়ারেন্ট অফিসার মোঃ কামরুজ্জামান, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যে কোন মূল্যে উপজেলায় সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গীবাদ নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন কে সহযোগিতা করলে সমাজ থেকে সকল রকম অপরাধ দমন করা যাবে। তাই সকলে আন্তরিক হয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে।