শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদমে মায়ানমার থেকে চোরাই পথে আনা গরু টাস্কফোর্স অভিযানে জব্দ

৩৯

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদমে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আনা ৪৪ টি গরু ও ২৮ টি মহিষ জব্দ করেছে টাস্কফোর্স। রবিবার (৩১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে ৫৭ বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুলাই শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আওতাধীন নয়াপাড়া ইউনিয়নের শৈলকুঠি রিসোর্ট এর পিছনে বাচামৃত চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চোরাকারবারীরা মিয়ানমারের অবৈধ চোরাই পথে বিপুল সংখ্যক গরু ও মহিষ নিয়ে এসে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট,বিজিবি, পুলিশ এবং আনসার সদস্য নিয়ে গঠিত একটি টাস্কফোর্স দল নয়াপাড়া ইউনিয়নের বাচামৃত চর এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা ৪৪ টি গরু ও ২৮ টি মহিষ জব্দ করেন। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ও মহিষ উক্ত স্থানে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে জব্দকৃত গরু ও মহিষ গুলো বিজিবি আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) সদর দপ্তরে আনা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) উপ-অধিনায়ক মেজর শাহ মোঃ শাকিল আলম জানান, আটককৃত গরু ও মহিষের বাজার মূল্য আনুমানিক এক কোটি দুই লক্ষ পচানব্বই হাজার টাকা কাছাকাছি। আগামীতে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে। চোরা চালান বন্ধে ৫৭ বিজিবি বদ্ধ পরিকর।