শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় পিসিপি‘র থানা ও কলেজ কমিটি গঠন

৪৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

শিক্ষা সংহতি সাম্য প্রগতি ইউপিডিএফ(গণতান্ত্রিক)এর মূলনীতি ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(গণতান্ত্রিক) দীঘিনালা থানা শাখা ও ৩য় কলেজ কাউন্সিল ২০২২ সম্পন্ন করা হয়েছে।

শনিবার(৩০জুলাই) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (ইউপিডিএফ গণতান্ত্রিক) দীঘিনালা থানা শাখর আয়োজনে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত, দলীয় সংগীত, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনে শেষে দীঘিনালা কলেজে হলরমে নবীণ বরন, ৩য় কলেজ ও থানা কাউন্সিল ২০২২ গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দীঘিনালা কলেজ শাখার সভাপতি রিটন চাকমা‘র সভাপতিত্বে এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি‘র সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইউপিডিএফ (গণতান্ত্রিক) অমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদল ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি‘র সভাপতি দীপন চাকমা ও সাধারন সম্পাদক রহেল চাকমা প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জ্ঞানেই শক্তি। ছাত্রদের নিজের লক্ষ অর্জনে শিক্ষা গ্রহনের বিকল্প নেই। শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে আজকের ছাত্ররাই আগামী দিনে নেতৃত্ব দেবে সকল পর্যায়ে। তাই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠাসহ অস্তিত্ব রক্ষায় নিজেদের গড়ে তোলার বিকল্প নেই। এ সময় বক্তারা জুম্ম জাতিকে সাংবিধানিক ভাবে আধিবাসী স্বীকৃতি না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে শিক্ষার্থীদের যে কোন ধরনের সহযোগিতায় ইউপিডিএফ গণতান্ত্রিক ও পিসিপি পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ভ্রাতৃঘাতি সংঘাত কারই কাম্য নয় উল্লেখ করে সংঘাত নয় জুম্ম জাতির অধিকার আদায়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ তথা ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক ও পিসিপির কেন্দ্রীয় নেতারা।

এ সময় তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারকে আরো আন্তরিক ভূমিকা পালনের আহবান জানান। আলোচনা সভাশেষে জিমিট চাকমাকে সভাপতি,পলেন চাকমাকে সাধারন সম্পাদক ও নিশান চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট এক বছরের জন্য দীঘিনালা ডিগ্রী কলেজ শাখা ও সুমন চাকমাকে সভাপতি লিশা চাকমাকে সাধারন সম্পাদক ও জিয়ান চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট দীঘিনালা থানা কমিটি ঘোষনা করেন। নির্বাচিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা।