শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ইউনিয়ন কমিটি গঠন

৪১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানিকছড়ি উপজেলা শাখা।

বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন, সংগঠনের উপজেলা শাখার সভাপতি মোঃ সমসের আলী ও সাধারণ সম্পাদক এম. এ কবির আশ্রাফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অন্যদিকে বিকেল ৪টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে মোঃ সমসের আলীর সভাপতিত্বে ও এম এ কবিরের সঞ্চালায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন।

পরে ১নং মানিকছড়ি ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মন্টু মারমাকে সভাপতি, মোঃ নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোঃ বেলায়েত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জয়নাল আবেদীন ।