শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

৫০

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগ বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোগীতায় খাগড়াছড়ি পৌরসভা মিলনায়তনে দিনব্যাপী স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭জুলাই) দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি ও খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা।

প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন, প্রথম আলো’র বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল। আলোচনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচ ওয়ার্কি গ্রুপের সদস্য ও আইডিসিআর এর প্রাইমারি হেলথকেয়ার এন্ড ডিজিস কন্ট্রোল এর সাবেক পরিচালক ড. এ এম জাকির হোসেন, বাংলাদেশ হেলথ ওয়াচের কর্মসূচি কর্মকর্তা নওশিন মৌলি ওয়ারেসী।

প্রশিক্ষণে স্বাস্থ্য কি, স্বাস্থ্য সাংবাদিকতা কেন, স্বাস্থ্য সাংবাদিকতা কেন জরুরি এর দুর্বলতা কি কি, স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে কি ভাবে রিপোর্ট করা যায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। খাগড়াছড়ি স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করা এবং রিপোর্টিংয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী । জাবারাং কল্যাণ সমিতি ও বাংলাদেশ হেলথওয়াচ, খাগড়াছড়ির সমন্বয়কারী বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ ওয়াচ ওয়ার্কি গ্রুপের সদস্য ও আইডিসিআর এর প্রাইমারি হেলথকেয়ার এন্ড ডিজিস কন্ট্রোল এর সাবেক পরিচালক ড. এ এম জাকির হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।

কর্মশালায় জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেল এর মোট ২৩ জন সাংবাদিক অংশ নেন।