শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে নির্মাণ শ্রমিকদের ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

৫০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নির্মাণ শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬জুলাই) হতে ৩দিন ব্যাপী কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে ১শত নির্মাণ শ্রমিক অংশ নেয়।

কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় এবং কাপ্তাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মৌলিক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী।

৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছে, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী মোঃ সবুজ হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম ও সুজিত চাকমা।