শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নানিয়ারচরে সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময় সভা

৩৭

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

নানিয়ারচরে জাতীয় মৎস সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের
ন্যায় নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ৭দিন ব্যাপী (২৩ জুলাই থেকে শুরু করে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালন করা হবে।

শনিবার সকালে উপজেলা মৎস কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোঃ এরশাদ বিন শহিদ নিজ অফিস কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশের সাথে নানিয়ারচরেও ৭দিন ব্যাপী মৎস্য সপ্তাহ কার্যক্রম পরিচালিত হবে।

নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। মাছে ভাতে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই।

‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবো উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের মাঠ সহকারী কৃতিরাজ খীসা ঝিনুক এবং নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।