শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নাইক্ষ্যংছড়িতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

৩৩

॥ মু. মুবিন হক মুবিন , নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ’ ২০২২ ইং উদযাপন উপলক্ষে শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য অফিসে এক মতবিনিময় ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ। তিনি মৎস্য খাতে সফল ও ভূয়াসী প্রশংসা করে বলেন, মৎস্য অধিদপ্তর ও এই খাতে উপজেলায় সফলতা অর্জনের পাশাপাশি এ চাষের প্রতি দেশের মানুষের আস্থা ও আগ্রহ বেড়েছে।

এসময় উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য মোঃ জয়নাল আবেদীন টুক্কু, মোঃ ইউনুছ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে, উপজেলায় চাষ নিয়ে আলোচনা সভা, র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, মাছে ফরমালিন বিরোধী অভিযান, স্কুল-কলেজে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সর্ব শেষ মাছ চাষিদের নিয়ে সমাবেশ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।