শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

৪০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

শনিবার (২৩জুলাই) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা । এসময় তার সাথে ছিলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির নেতাকর্মীরা।

প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার পরিদর্শন ও সমাধি সৌধে পুষ্প স্তবক অর্পন করেন এবং সহকর্মীদের সাথে নিয়ে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যেমন এনে দিয়েছিলেন, তেমনি স্বাধীনতার পর পার্বত্য জনগণের জীবন মান উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছিলেন। আজকে বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু পার্বত্যবাসীর উন্নয়নের জন্য তার স্বপ্নের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের প্রতিটি পল্লীতে জনগণের জীবনমান উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ের তৎকালীন অস্থিতিশীল পরিবেশকে শান্ত করার জন্য মহান উদ্যোগ নিয়েছিলেন। তারই ফলস্বরুপ বর্তমানে পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি।

পরে তিনি সহকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কমপ্লেক্স’র অভ্যন্তরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগার পরিদর্শন করেন।