শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাঘাইছড়িতে ৭০টি দোকান পুড়ে ছাই

৪৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলার দুরছড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি দুরছড়ি বাজারের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান তারা। দোকানটিতে গ্যাসের চুলা মেরামত ও গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হতো। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।

দিঘীনালা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মোঃ নূরনবী বলেন, তিনটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তাদের খবর পেতে এবং পাশের উপজেলা থেকে আসতে সময় লেগেছে। এছাড়া এখানে অপরিকল্পিতভাবে দাহ্য পদার্থ ও গ্যাস মজুত করায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, বাজারের একটি দোকানে তেল, মোবিল, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা বিক্রি করা হয়। সেখানে সকালে গ্যাসের চুলা মেরামত করার সময় আগুন দোকানে ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় বাজারের প্রায় ৭০টি দোকান পুড়ে গেছে ।

তিনি আরও বলেন, আমাদের উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় এর আগেও বহুবার এ বাজারের ব্যবসায়ীরা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন।