শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

দীঘিনালায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ১শত২০ পরিবার

৪৮

॥ মোঃ সোহেল রানা , দীঘিনালা ॥

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ধারাবাহিতায় ৩য় পর্যায়ের (২য় ধাপ) উপকারভোগী পরিবারের নিকট আরো ১শত২০ পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা অডিটমিয়ামে হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মোঃ আলিমউল্লাহ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু এবং ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান। পরে উপকারভোগীদের মাঝে ঘরের দলিল প্রদান করা হয়।

দীঘিনালায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ২য় ধাপে বৃহস্পতিবার জমিসহ ১২০ টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এর আগে ৪৪৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। এর মধ্যে ১ম ও ২য় পর্যায়ে ৪১৭ টি গৃহ নির্মাণ করা হয়। ৩য় পর্যায়ের ১ম ধাপে ৬০ টি ঘর জমিসহ ঘর প্রধানমন্ত্রী হস্তান্তর করেন।