শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে ভোটার হালনাগাদের পর শুরু হবে ছবি তোলার রেজিষ্ট্রেশন কার্যক্রম

৫৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় ভোটার হালনাগাদের পরে শুরু হবে ছবি তোলার রেজিষ্ট্রেশন কার্যক্রম। এ কার্যক্রম আগামী ৪ অগাস্ট শুরু হয়ে ১৬ অগাস্ট পর্যন্ত বলবৎ থাকবে বলে বরকল উপজেলা নির্বাচন অফিস সূত্র তথ্যটি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়,বরকল উপজেলায় ৫ ইউনিয়নে ভোটারদের ছবি তোলার রেজিষ্ট্রেশন কেন্দ্রগুলোতে বড় হরিণা ইউনিয়নে বামের মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪অগাস্ট ১-৫ নম্বর ওয়ার্ড ও ৫ অগাস্ট ৬-৯ নম্বর ওয়ার্ডে ভোটারদের ছবি তোলা হবে। ভূষণছড়া ইউনিয়নে ৬ অগাস্ট ১-৫ নম্বর ওয়ার্ড ও ৭ অগাস্ট ৬-৯ নম্বর ওয়ার্ডের ভোটার ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ,আইমাছড়া ইউনিয়নে ৮অগাস্ট ১-৫ নম্বর ওয়ার্ড ও ১০ অগাস্ট ৬-৯ নম্বর ওয়ার্ডের ভোটার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,সুবলং ইউনিয়নে ১১ অগাস্ট ১-৫ নম্বর ওয়ার্ড ও ১২ অগাস্ট ৬-৯ নম্বর ওয়ার্ড ভোটার ধামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ,বরকল ইউনিয়নের ১৩ অগাস্ট ১-৫ নম্বর ওয়ার্ড ও ১৪ অগাস্ট ৬-৯ নম্বর ওয়ার্ডের ভোটার বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছবি তোলার রেজিষ্ট্রেশন কার্যক্রম সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।এরপর ১৬ অগাস্ট বাদপড়া ভোটারগণের সুবিধার্থে বরকল উপজেলা নির্বাচন অফিসে ছবি তোলার রেজিষ্ট্রেশন কার্যক্রম ১ দিন সুযোগ দেয়া হবে।

এদিকে, ভোটার তালিকা আইন,২০০৯ এর ৬(২)খ ধারা মোতাবেক ২ জুলাই থেকে বরকল উপজেলায় ৫ ইউনিয়নে ভোটার হালনাগাদ কর্মসূচি শুরু হয়। এ কার্যক্রম জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত অব্যহত রাখা হয়েছে।

এ ব্যাপারে বরকল উপজেলা নির্বাচন অফিসের কর্তব্যরত কর্মচারী ত্রিনয়ন চাকমা বলেন,প্রতিবছর ন্যায় এবারও বরকল উপজেলায় ভোটার হালনাগাদ করা হচ্ছে। আর এসব কার্যক্রম বাস্তবায়নে ৫ ইউনিয়নে ভোটার এলাকায় ১৭জন সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী ৫৫ জন নিয়োগ দেয়া হয়েছে।