শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় মোটর সাইকেল ড্রাইভার খুন

৮৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় ভাড়ায় নিয়ে মোটর সাইকেল ড্রাইভার কে জবাই করে খুন করা হয়েছে। উপজেলার গজালিয়া আজিজনগর সড়কের নাজিরাম ত্রিপুরা পাড়া সংলগ্ন রাবার বাগানে মঙ্গলবার (০৫ জুলাই) রাত ১টায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই করতে চেষ্টা করলেও গাড়িটি নিতে পারেনি।

নিহত মোটর সাইকেল ড্রাইভার শফিউল কাদের (২৩) লামা উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আন্ধারি প্রদ্দান ঝিরি এলাকার মোঃ ইউনুচ এর ছেলে।

সরই মোটর সাইকেল সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ বলেন, গত রাত ১০টার দিকে আজিজনগর যাবে বলে শফিউল কাদের কে দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে যায়। রাত ১টায় আমরা খবর পেয়ে নাজিরাম ত্রিপুরা পাড়া সংলগ্ন রাবার বাগান এলাকায় যাই। ওখানে গিয়ে জবাই করা শফিউল কাদের এর লাশ পড়ে থাকতে দেখি। বিষয়টি লামা থানা ও নিহতের পরিবারকে অবহিত করি। সে আমাদের সরই ভাড়ায় চালিত মোটর সাইকেল সমিতির ৫৩ নাম্বার সদস্য।

লামার আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি শামীম শেখ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। খুনিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।