শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লংগদুতে পাড়াকর্মীর গলাকাটা লাশ উদ্ধার

১০৪

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদুতে গলাটা অবস্থায় পাহাড়ী পাড়াকর্মীর লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ। রবিবার (৩ জুলাই) আটারকছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড উল্টাছড়ি পাহাড়ী এলাকা নিজ বসত বাড়ি থেকে দেব দাশ চাকমার মেয়ে ফেনসি চাকমা (৩৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় মিত্র চাকমা বলেন, ফেনসি চাকমা স্থানীয় পাড়া কর্মী হিসেবে দায়িত্ব পালন করতো, মেয়েটির অবস্থা দেখে ধারনা করা হচ্ছে গত শুক্রবার মেয়েটিকে হত্যা করা হয়েছে। সে একাই তার ঘরে থাকতো। তিনি আরো বলেন, মেয়েটি স্থানীয় ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতেন। রবিবার সকালে ছেলে মেয়েরা পড়তে গেলে শিক্ষীকার এ অবস্থা দেখে তারা এলাকাবাসীকে জানায়। তারপর এলাকাবাসী লংগদু থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ যায়।

লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লংগদু থানা পুলিশের একটি টিম যায়। দুর্গম এলাকা হওয়ায় লাশ উদ্ধারে সময় লাগছে বলে পুলিশ জানায়। লাশ উদ্ধারের পর তদন্ত সাপেক্ষে আসল তথ্য জানাবে।