শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে বৃক্ষ মেলা শুভ উদ্বোধন

৭৭

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

“বৃক্ষপ্রাণে প্রকৃতি- প্রতিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় বৃক্ষরোপণ অভিযান বনজ,ভেষজ ও ফলদ বৃক্ষমেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ জুলাই) বিকালে বান্দরবান জেলা প্রশাসক সম্প্রীতির মুক্তমঞ্চে স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুরুতেই জেলা প্রশাসক কার্যালয় হতে র‌্যালী বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্তি ঘটে। পরে বান্দরবান জেলা প্রশাসক চত্ত্বরের আকাশের বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় শিক্ষার্থীর ও সরকারী-বেসকারী কর্মকর্তাগণ র‌্যালিতে অংশগ্রহন করেন।

এবারের বৃক্ষমেলায় সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের ৩০টি স্থল অংশগ্রহন করেন।

প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে সবাইকে গাছ লাগাতে হবে। বাড়ি আঙিনায় যত্রতত্র স্থানে গাছ লাগিয়ে পরিবেশকে আরো বৃদ্ধি করতে হবে। পরিবেশ বাচঁলে বাচঁবে বনাঞ্চল। তাই সবাইকে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে বেশী করে গাছ লাগানোর আহব্বান জানান।

অনুষ্ঠানে পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান পাল্পুড প্ল্যান্টেশনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক রফিকুল ইসলামসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।