শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বর্ণিল শোভাযাত্রায় মাটিরাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা

৬০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রা মহোৎসব।

শুক্রবার (১ জুলাই) বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।

এসময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, আওয়ামীলীগ নেতা প্রীতিময় ত্রিপুরা ও মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বরন বিকাশ ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

রথযাত্রার উদ্বোধন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, রথযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি অন্যতম ধর্মীয় উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে সনাতনী সমাজ আরো ঐক্যবদ্ধভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের নানা উন্নয়নমুখী কর্মকান্ড বাস্তবায়নের ফলে সনাতন ধর্মালম্বীরা স্বাচ্ছন্দে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে আরো উৎসাহিত হচ্ছে।

উদ্বোধনের পরপরই মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গন থেকে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর রথটিকে ভক্তরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টেনে নিয়ে পুরো শহর প্রদক্ষিন করে মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এবং আগামী ১৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই উৎসব শেষ হবে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা।

এর আগে সকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আয়োজন করা হয় রথযাত্রার বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা। পুজা-অর্চনার মধ্য দিয়ে মাঙ্গলিক অনুষ্ঠানিকতার উদ্বোধন করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা।