শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র’ বিদায়-বরণ অনুষ্ঠান

৭৩

॥ মুঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র বিদায়ী ও নবাগত দু’জোন কমান্ডারের সম্মানে প্রীতি চা চক্র অনুষ্টান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৭ জুন) সন্ধ্যায় ১১ বিজিবি’র ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে বিদায়ী জোন কমান্ডার লে কর্ণেল মোঃ নাহিদ হোসেন বলেন, সরকারী দায়িত্ব নিয়ে এসেছিলাম, সরকারের কাজে অন্যত্র বদলী। এটি স্বাভাবিক একটি বিষয়। তবে নাইক্ষ্যংছড়িতে অবস্থানকালে তিনি সকলের সহায়তা পেয়েছেন জানিয়ে তিনি বলেন, এখানকার মানুষ গুলো সহযোগী মনোভাবের। রাষ্ট্রের কাজে সবাই এক। শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও যেকোন ধরনের মানবিক সহায়তা করেছেন দায়িত্বের খাতিরে।

নবাগত লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম বলেন, তিনি এসেছেন সীমান্ত প্রহরী হিসেবে। সীমান্তে যে কোন ধরণের অপরাধ দমনে তিনি কঠোর থাকবেন। এতে তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগীতা কামনা করেন।

এতে আরো বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ টানটু সাহা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইমরান ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দীন খালেদ। এছাড়া উপস্থিত ছিলেন, মেজর তানবির, ক্যপ্টেন রাফিউস হাসান, জেলা পরিষদ সদস্য ক্যনে ওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা,নাইক্ষ্যংছড়ি রেঞ্জকর্মকর্তা মন্জুর আহসান চৌধূরী ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আবছার ইমন, প্রেস ক্লাব আহবায়ক আবদুল হামিদ ও সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল, সাবেক সভাপতি ইফসান খাঁন ইমন, জয়নাল আবেদীন টুক্কু, আব্দুর রশিদ, হাফিজুল ইসলাম চৌধুরী, মোঃ ইউনুছ, মাহমুদুল হক বাহাদুর, মোঃ তৈয়ব উল্লাহ, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হোসেন, আব্দুর রহিম প্রমূখ।