শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় জোনের উদ্যোগে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

২৯

॥ মোঃ সোহেল রানা,দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় জোনের সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৫ জুন) দুপুরে দীঘিনালা জোন সদরে অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট রুম্মন পারভেজ পিএসসি।

নগদ অনুদান হাতে পেয়ে জহুরা ছোবহান বলেন, আমার ছেলে এইচএসসি পরীক্ষার্থী। ফরম পূরণ করতে পারছিনা। তাই জোন থেকে নগদ অনুদান পেয়ে ভালো লাগছে, ছেলের ফরম পূরণ করা যাবে।

উত্তর রশিক নগর এলাকার আমিরুল ইসলাম জানান, আমার ছেলে সোহেল রানার (৩) জন্ম থেকেই পায়ুপথ নেই। তাই তার পায়খানা করা খুব কষ্ট হচ্ছিলো। আর্থিক অভাবে চিকিৎসা করাতে পারছি না । জোন থেকে চিকিৎসা সহায়তা পেয়েছি, এখন উন্নত চিকিৎসা করাতে পারবো।

এব্যাপার দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুম্মন পারভেজ পিএসসি বলেন, দীঘিনালা জোন সব সময় আপনাদের পাশে আছে, ভবিষ্যতে পাশে থাকবে। এসময় তিনি আরো বলেন, আজকে যে সহযোগিতা প্রদান করা করেছি, তার ফলোআপ জানাবেন, যদি কাজ সম্পন্ন হতে আরো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো।