শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বাঘাইছড়ির কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে দু’জনের মৃত্যু

৩৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায়র কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার রূপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকা বাসিন্দা শ্রীবক্স চাকমার ছেলে চিরজ্যোতি চাকমা (৪৫) এবং মাচালং মন্দির পাড়া এলাকার বাসিন্দা কালাধন চাকমা ছেলে সুখর চাকমা (৩৫)। বৃহস্পতিবার সকালে ভাসমান অবস্থায় কাচালং নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বুধবার কাচালং নদীতে মাছ ধরতে যান চিরজ্যোতি চাকমা ও সুখর চাকমা। মাছ ধরার এক পর্যায়ে বন্যার খড়স্রোতা কাচালং নদীর তীব্র স্রোতে দুইজনেই পানিতে তলিয়ে যান। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার রূপকারি ইউনিয়নের বিজয়ঘাট এলাকায় তাদের মরদেহ ভেসে উঠে। তখনি স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ সৎকার করা হয়েছে।#