শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় অস্ত্রধারীদের হামলায় নিহত-৩

৩৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি নামক এলাকায় অস্ত্রধারীদের গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও বুধবার দুপুরে বিষয়টি স্থানীয় সুত্র এবং জনপ্রতিনিধির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

সুত্রগুলো জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকার সময় বিলাইছড়ি উপজেলার দূর্গম বড়থলি ইউনিয়নের সাইজান নতুন পাড়ায় অস্ত্রধারীদের একটি দল এলোপাতারি গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। তবে কি কারনে হত্যাকান্ড ঘটানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত তিন জনই গ্রামবাসী বলে জানা গেছে। এ ঘটনার দীর্ঘ ২২ ঘন্টা পর বিষয়টি স্থানীয় আইনশৃংখলা বাহিনী এবং প্রশাসনকেও জনপ্রতিনিধিরা জানিয়েছেন বলে সুত্রগুলো জানায়। তবে নিহত গ্রামবাসীর মধ্যে সুভাষ ত্রিপুরা, ধনরা ত্রিপুর এবং বৃষচন্দ্র ত্রিপুরা বলে জানান। এছাড়া এ ঘটনায় সেখানে কতজন আহত হয়েছে তাও নিশ্চিত জানাতে পারে নি।

অন্যদিকে স্থানীয় একাধিক সুত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রধারী দুটি দলের মধ্যে সৃষ্ট ক্ষোভের থেকে এ ঘটনা ঘটে। উভয় দলের অস্ত্রধারীরা সেখানে দীর্ঘদিন ধরেই অবস্থান নিয়েছে বলেও জানায়। কিন্তু অস্ত্রধারীরা কোন দলের তাও সঠিক জানাতে পারেনি।

এদিকে, স্থানীয় থানা বিষয়টি জানাতে না পরলেও জেলা পুলিশের উর্দ্ধতন এক কর্মকর্তা জানিয়েছেন বিলাইছড়ির বড়থলি ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে বলে শুনেছেন। ঘটনাস্থল এলাকা একেবারে দূর্গম হওয়ায় তাৎক্ষনিক পুলিশ প্রেরণ কষ্টকর হয়ে পড়েছে। তবে অন্যান্য বাহিনীর সদস্যরা সহ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা চলছে।

অপর দিকে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, বড়থলি ইউনিয়নের চেয়ারম্যান এর মাধ্যমে ঘটনাটি জেনেছেন। পরে বিলাইছড়ি থানাকে পাশ্ববর্তী জেলা রুমাস্থ সেনা জোনকে অবহিত করা হয়েছে।