শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জুরাছড়িতে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

৭১

॥ স্মৃতি বিন্দু চাকমা, জুরাছড়ি ॥

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে স্ব স্ব দপ্তরের কার্যক্রম সম্পর্কে সভায় উপস্থাপন করেন।

এসময় জুরাছড়ি সদর ইউপি চেয়ারম্যান ইমন চাকমা বলেন, তার ইউনিয়নে কৃষি বিভাগ কি কাজ করছে তিনি কিছুই জানেননা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা জানান, সম্প্রতি টানা বর্ষণের কারণে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতি গ্রস্ত হয়েছে। এছাড়াও চার ইউনিয়নে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা টানা পাহাড়ি ঢলের বৃষ্টির কারণে জুরাছড়ি উপজেলায় বেশ কিছু ঘর, ফসলি জমি, এবং মৎস্য পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সভায় অবহিত করেন।