শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

৩০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় উপজেলা চেয়ারম্যান কক্ষে ১৯ জুন রবিবার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীম, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, লামা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ হোসেন বাদশা, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, ছাচিং প্রু মার্মা সহ প্রমূখ। এছাড়া লামা উপজেলার সকল শীর্ষ জনপ্রতিনিধি, কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় অতিবৃষ্টির কারনে সম্ভাব্য ভূমিধসসহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা করা হয়। উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল তার বক্তব্যে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো দূর্যোগের মোকাবেলা করা সম্ভব। আর এর জন্য আমাদের সচেতনতা অনেক জরুরী।

এদিকে সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে, ইউপি চেয়ারম্যান, মেম্বার, পুলিশ ও ফায়ার সার্ভিস সম্মিলিত একটি টিম লামা উপজেলার কয়েকটি অতি ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন।