শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

কাপ্তাইয়ে পাহাড়ধসে ৪টি বসতঘর ক্ষতিগ্রস্ত

৫৪

কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই কার্গোর নিচে পাহাড় ধসে ৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (১৯জুন) সন্ধ্যা ৬টায় প্রবলবর্ষণে নতুনবাজার সংলগ্ন এলাকায় কেপিএম টিলা (কার্গো নীচে) পাহাড়ধ্বসে ৪টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

উক্ত স্থানে পাহাড়ের ঢালে থাকা তনু দাশের বাড়ীটি অপর তিনটি বাড়ীর উপরে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়। তনু দাশ,নুর নাহার, হানিফ ও হালিম এ ৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এসময় কেউ ঘরে ছিল না। এতে ৪/৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানাযায়। এ বিষয়ে ৪নম্বর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সত্যতা নিশ্চত করেন।