শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড়ে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক

৩৯

॥ দহেন বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির রামগড় উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সম্পন্ন হওয়া ২৭০টি ঘরের খোঁজ খবর নেন ও নির্মাণাধীন আরও ৭৩টি ঘর পরিদর্শন করেন।

গত শুক্রবার দুপুর ২টার দিকে মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের পরশুরাম ঘাট ঘৃত কারর্বারী পাড়ায় নির্মিত বাড়িগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা তা সরেজমিনে পরিদর্শনসহ যাচাই করেন। পাশাপাশি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজ খবর নেন।

এ সময় বিধবা সেলিনা আক্তার বলেন, ‘স্বামী হারা সংসারের এক শিশু সন্তানকে বুকে নিয়ে খড়কুড়ের বেড়ার ঘরে বৃষ্টির পানি ঢুকত ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ভয়ে থাকতে হতো। কিন্তু এখন আর সেই শঙ্কা নেই। প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন। প্রধানমন্ত্রীর জন্য আমৃত্যু দোয়া করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, ‘রামগড় উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ২৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে আরও ৭৩টি গৃহের নির্মাণকাজ চলমান রয়েছে।

এ সময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত, পিআইও মোঃ নজরুল ইসলাম, ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুরুল আলম ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।