শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় অসহায় ও দু:স্থদের মাঝে বিজিবির সেলাই মেশিন বিতরণ

৩০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তবলছড়িতে দু:স্থ, অসহায় ও স্বামী পরিত্যাক্ত নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি যামিনীপাড়া জোন।

মঙ্গলবার (১৪ জুন) বিকালেরর দিকে তবলছড়ি ইউনিয়ন পরিষদের সামনে সেলাই মেশিন তুলে দেন যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল করিম। এসময় তবলছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আবুল হাশেম উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিখা রানী দে বলেন, জনপ্রতিনিধিরা যখন আমাদের খবর রাখেনা তখন অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছে বিজিবি। বিজিবির দেয়া মেশিনে পরিবারের সচ্ছলতা ফিরবে বলেও জানান এ নারী।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল করিম বলেন, অতীতের ধারাবাহিকতায় যেকোন প্রয়োজনে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকবে যামিনীপাড়া জোন।