শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

৩৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান সদর উপজেলায় নিজ বাড়িতে সিলিং ফ্যান এর সাথে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। মঙ্গলবার (১৪ জুন) সকালে সদর বান্দরবান সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড লম্বাঘোনা পাড়ার এলাকায় এ ঘটনাটি ঘটে বলে স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, নিহতের নাম ক্যসিং মার্মা (২২)। সে সদর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের লম্বাঘোনা পাড়ার লুসাই মারমা ছেলে। ছেলেটি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও বিপর্যস্ত থাকার কারণে সিলিং ফ্যান এর সাথে গলায় ফাঁস দিয়ে নিজ বাড়ীতে আত্মহত্য করেছে।

বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান অংসাহ্লা মার্মা জানান, ক্যসিং মার্মা দীর্ঘদিন মানসিক সমস্যায় ছিলেন। সকালে নিজ বাড়ীতে সিলিং ফ্যানের সাথে রশ্মি দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গলায় ফাঁস দেওয়া একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।