শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে আসতে প্রশাসনের মাইকিং

৩৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নম্বর কাপ্তাই ইউনিয়নে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ সরে আসতে মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার (১৬জুন) সকাল ১১টায় নতুনবাজার ঢাকাকলোনী এলাকায় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে মাইকিং করা হয়। সচেতনতামুলক প্রচারণা, মাইকিং করেন কাপ্তাই উপজেলা নির্বাহিত অফিসার মুনতাসির জাহান।

ইউএনও বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে অতি বর্ষণের ফলে বিভিন্ন পাহাড়ী এলাকায় পাহাড় ধ্বসে বিভিন্ন ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। তাই এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এজন্য তিনি সকলকে সতর্ক করেন। এবং চলমান অতিবৃষ্টির ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের ঢালে বসবাসকারীদেরকে নির্ধারিত আশ্রয়কেন্দ্রে (কাপ্তাই উচ্চ বিদ্যালয়) যাওয়ার জন্য পরামর্শ দেন।

প্রচারনা ক্যাম্পেইনে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহীন আলমসহ ফায়ার সার্ভিসের কর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।