শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নানিয়ারচরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি মূলক সভা

৪২

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে মোঃ ফজলুর রহমান (ইউএনও) সভাপতিত্বে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানা ওসি সুজন হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মোঃ সরোয়ার কামাল, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক সহ উপজলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পরীক্ষা সুন্দর সুষ্ট ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ২টি কেন্দ্রে মোট ৭৬৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এতে নানিয়ারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে ৫২৬ ও বেতছড়ি জেনারেল ওসমানী বিদ্যালয়ে ২৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।