শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ইভিএমে ভোট প্রদান অতি সহজ

চন্দ্রঘোনা ইউপি নির্বাচন উপলক্ষে মক ভোটিং অনুষ্ঠিত

৩৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

আগামী ১৫ জুন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এ ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোটাররা কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করবে সে বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাচন অফিস আয়োজন করা হয় মক(অনুশীলন) ভোট।

সোমবার( ১৩ জুন) সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ইউনিয়ন ৯ টি কেন্দ্রে ওই মক ভোটিং অনুষ্ঠিত হয় বলে জানান, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।

এদিকে ইউনিয়ন এ বিভিন্ন কেন্দ্রে দেখা যায়, ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মক ভোটে অংশ নিচ্ছেন। এসময় ভোটগণনাকারী কর্মকর্তারা ভোটারদেরকে ইভিএমে ভোট প্রদান সম্পর্কে অবহিত করছেন।

বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মক ভোটে অংশ নিতে আসা সাদ্দাম, প্রদীপ, রাশেদ জানান, ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান অতি সহজ। বুজিয়ে দিলে যে কেউ ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারবেন।