শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় ২শত ৮৬ জন গণনাকারী তথ্য সংগ্রহ করবে

৪২

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় জনশুমারি ও গৃহগলনা ২০২২ উপলক্ষে সুপারভাইজার ও গণনাকারীদের ৪দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। রবিবার(১২জুন) উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে হলরুমে জনশুমারি ও গৃহগলনা ২০২২ উপলক্ষে ১ম ও ২য় ব্যাচ সুপারভাইজার ও গণনাকারীদের ৪দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষনে দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান সমস্বয়কারী ধর্ম জ্যোতি চাকমা, জোনাল অফিসার ও প্রশিক্ষক মোঃ দিদার ও আইসিটি সুপারভাইজার পপুলার চাকমা প্রমূখ। দীঘিনলা উপজেলার ৫টি ইউনিয়নের ৫জন জোনাল অফিসার, ৫জন আইসিটি সুপারভাইজার, ৪৯জন সুপারভাইজার ও ২শত৮৬ জন গণনাকারী দায়িত্ব পালন করবেন। আগামী ১৪জুন রাত ১২টা হতে ভোর ৬টা পর্যন্ত সময়টাকে শুমারি রাত নির্বাচন করে ১৫-২১জুন পর্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণনাকারীগন ডিজিটাল পদ্ধতিতে ট্যাব এর মাধ্যেমে জনশুমারি ও গৃহগননার তথ্য সংগ্রহ কাজ করবে।