শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

যৌথবাহিনীর অভিযানে বাঙ্গালহালিয়া অস্ত্রসহ দু’ই সন্ত্রাসী আটক

৩৮

॥ কাপ্তাই ও রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত খোকা মোহন তঞ্চঙ্গ্যা (৪০) বান্দরবান জেলার সদর ইউনিয়ন রাজভিলা গ্রামের মৃত বিরো কুমার তঞ্চঙ্গ্যার ছেলে এবং অপর আটককৃত সুমন চাকমা (৩৫) রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ভাইবোনছড়া গ্রামের মৃত ছুরা মেরিয়া চাকমার ছেলে বলে জানান চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী।

চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী নেতৃত্বে থানার উপ পরিদর্শক (এসআই ) সেলিম উল্লাহ সঙ্গীয় ফোর্স ও যৌথবাহিনী সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে গত শুক্রবার রাত ১০ টার সময় বাঙ্গালহালিয়ার ৭ নং ওয়ার্ডস্থ কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তুলা গাছের নিচে হতে তাদের আটক করা হয়। এসময় আটক দুই সন্ত্রাসীর কাছ থেকে একটি দেশীয় তৈরী ১৫.৫ ইঞ্চি এলজি কাঠের বাট ও ৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

ওসি জানান, আটক ২ জন অস্ত্রধারী সন্ত্রাসী। আসামীদের বিরুদ্ধে শনিবার চন্দ্রঘোনা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।