শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ

৫৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

গ্যাস, পানি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার (১১জুন) সকাল ১১টায় জেলা শহরের কলাবাগান মিল্লাত চত্ত্বর হতে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে ভাঙ্গাব্রীজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা।
সমাবেশে বক্তারা বলেন, দফায় দফায় গ্যাস, পানি, বিদ্যু ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করেছে। অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। ভোটারবিহীন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা না থাকায় চাল, ডাল, তেল, সবজির মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কৃষক, শ্রমিক মেহনতি মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।

জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহিদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. আঃ মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু প্রমুখ।