শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

রাঙ্গামাটির লংগদুতে গাঁজাসহ দুই যুবক আটক

৪২

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

খাগড়াছড়ির দীঘিনালা হতে রাঙ্গামাটির লংগদুতে গাঁজা নিয়ে আসার পথে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ডানে আটারকছড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- জুয়েল হোসেন (৩০) ও মনির হোসেন (২৩)। তারা উভয়ই খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের রশিদপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের একটি টিম শুক্রবার বিকালে লংগদু-দীঘিনালা সড়কের ডানে আটারকছড়া এলাকায় যাত্রীবাহী একটি মটরসাইকেলে তল্লাশি চালায়। এ সময় এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা এসআই শাহাবুর আলম জানান, আটক দুই যুবক প্রথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা নিয়মিত এইপথে গাঁজা সরবরাহ করেন। আজকেও একজন পাইকারি ক্রেতার কাছে এক কেজি গাঁজা বিক্রির জন্য লংগদুতে আসছিলেন।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, লংগদু থানা পুলিশের একটি টিমের অভিযানে এক কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে। তারা দুজনই পাশের উপজেলা দীঘিনালার বাসিন্দা। আটক দুজনের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। শনিবার তাদের রাঙ্গামাটি আদালতে পাঠানো হবে।